বিশেষ ক্ষমতা আইনে মামলা: আমির খসরুসহ পাঁচ জনের খালাস

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম

২০১৮ সালের কোটা আন্দোলনে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দেয়ার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৭ এপ্রিল) বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর আদালত এই রায় দেন। ২০১৮ সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আইনে।

মামলার অভিযোগ ছিলো, আন্দোলনকারীদের উসকে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করেছিলেন তিনি।

আজ শুনানি শেষে আদালত বিএনপির এই শীর্ষ নেতাকে খালাস দিয়েছেন।

আদালত থেকে বেরিয়ে আমির খসরু বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই, কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত।

তিনি বলেন, বিএনপিই প্রথম দাবি করেছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কেউ ব্যর্থ হলে তা বাস্তবায়ন করবে বিএনপি।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর