পারলে দেশে এসে মামলা লড়েন, শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পিএম

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার চ্যালেঞ্জ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেছেন, পারলে দেশে এসে মামলা লড়েন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আপনার দেখেছেন ৫ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকুও দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন,এই ফ্যাসিবাদী সরকারের থেকে ১১১টা মামলা খেয়েছি ১১ বার জেল খেটেছি, খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন। দেশের প্রত্যেকটি জেলার মানুষকে মামলা দিয়েছে। আমরা দেশে ছিলাম পালিয়ে যাইনি, মামলা লড়েছি। এসময় শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, পারলে দেশে এসে মামলা লড়েন।

বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে, সে বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরবিএস
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর