সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পিএম

সীমিত পরিসরে হলেও নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সিইসি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ সময়ে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কী কী করেছি তা জানাতে চাই। আমরা মনে করি, এটি বিশ্বাসযোগ্য করতে হবে। জাতিকে জানাতে চাই। সবাই যাতে এক সাথে মতামত দিতে পারেন, সে জন্য আলাদাভাবে আয়োজন না করে সবাইকে একসঙ্গে ডেকেছি। 

ভারতসহ অনেক দেশই এই পদ্ধতি (প্রবাসীদের ভোট) এখনও চালু করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী শুরুটা করতে চাই। এ জন্য বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের ভোট পদ্ধতি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।

আরবিএস
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর