ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোট

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:১৭ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ১২ দলীয় জোট। রোববার (৪ মে) সকালে ১১ সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছে ঐকমত্য কমিশনে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত রয়েছেন বৈঠকে।

বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট। সব দলের সাথে আলোচনারা মাধ্যমে একটি জাতীয় সনদ প্রস্তুত হবে। ১৫ মে’র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা হবে।

তিনি বলেন, ঐকমত্য তৈরি করতে হলে কিছু বিষয়ে সবাইকেই ছাড় দিতে হবে। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু ঐকমত্য কমিশনের নয়, সব রাজনৈতিক দলের নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছতে হবে।

অন্যদিকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ১২ দলীয় জোট গভীর মনোযোগ সহকারে সব প্রস্তাব পর্যালোচনা করেছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। অনেক বিষয়ে আমরা এক হতে পারিনি। অনেক বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব আছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা নূন্যতম একটি সমাধানে পৌঁছতে চাই। ভবিষ্যতে যাতে আর কোনো ক্ষমতাধর ব্যক্তি সংবিধানের আমূল পরিবর্তন ঘটাতে না পারে।

বিকেলে অন্য একটি দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে বিএনপি, এনসিপি, খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন।

একাত্তর/আরএ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া জানতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর