জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া জানতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর এমপি হোস্টেলের এক নম্বর ব্লকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই আলোচনা শুরু হয়েছে।

আলোচনায় সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ, জহিরুল ইসলাম মুসা উপস্থিত রয়েছেন।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এর আইনি ভিত্তি কী হবে ও গণভোটে কী কী প্রশ্ন থাকবে এসব জানতে সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এনসিপি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আলোচনা তারা জানতে চাইবেন সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া। 

কমিশন সূত্র জানিয়েছে, কমিশনের পক্ষ থেকে দলটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সনদে সইয়ের বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হবে। 

এর আগে গেল ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হলেও সনদ বাস্তবায়নে পদ্ধতি ও প্রক্রিয়া সুনির্দিষ্ট করে উল্লেখ না করায় অংশ নেয়নি এনসিপি। 

সনদের এসব দিক উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনের। এ পর্যন্ত সনদে সই করেছে নিবন্ধিত ও অনিবন্ধিত ২৫টি দল।

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর