আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে

আপডেট : ০৯ মে ২০২৫, ১০:২৮ এএম

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচিতে অংশ নিয়েছেজাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ। 

বৃ্হস্পতিবার (৮ মে) রাত ১০টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করে সাধারণ ছাত্র জনতা। একই সাথে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এসময় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের নানা রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলটির রাজনীতির ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়। 

এদিকে রাত পেরিয়ে সকাল হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। তবে রাতের তুলনায় জনসমাগম কিছুটা কমেছে। আন্দোলন শুরুর ১২ ঘণ্টা পার হলেও প্রধান উপদেষ্টার সাড়া পাননি তারা।

শুক্রবার (৯ মে) বেলা ১০টা পর্যন্ত যমুনার সামনে দেখা যায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মুহুমুহু স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ফাঁকে ফাঁকে গান, হামদ ও কবিতা আবৃত্তিও চলছে।

কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে।

এদিকে দাবি আদায় না হওয়ায় পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে যমুনার সামনে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, আপনারা সবাই এখানে বসে পড়েন। একটু পর এখানে মঞ্চ তৈরি করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা সবাই মঞ্চের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাদ জুম্মা ঢাকার সব মসজিদ থেকে মিছিল নিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ও যমুনার মধ্যবর্তী  ফোয়ারার সামনে হাজির হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা শুনে এরপর এই অঞ্চল ত্যাগ করার ঘোষণা দেন তিনি। 

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর