নির্বাচনের রোডম্যাপ না দিয়ে হাসিনার সুরেই কথা বলছে সরকার: আমীর খসরু

আপডেট : ১৮ মে ২০২৫, ০২:৫২ পিএম

নির্বাচনের রোডম্যাপ না দিয়ে হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। ভালো কাজ করতে হলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঐকমত্যে পৌঁছা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগস্ট-সেপ্টেম্বরেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এটি এই সরকারের কাজ নয়।

দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। স্পষ্ট রোডম্যাপ জানতে গেলো এপ্রিলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট হতে পারেনি দলটি।

তিনি বলেন, বিভিন্ন মহলের দাবি-দাওয়া সামলাতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। এর মধ্যে মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দর ইস্যুতে নতুন প্রশ্ন জেগেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

সমসাময়িক নানান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা রোববার (১৮ মে) প্রশ্ন রাখেন, ঐকমত্যে পৌঁছার বিষয়গুলো সামনে নিয়ে এসে এখনও কেনো নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না? আবারো বললেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানবিক করিডোর, বন্দর কিংবা বিনিয়োগের ইস্যুতে দেশ নতুন করে সংকটে পরবে। আমীর খসরু প্রশ্ন তোলেন, এত বড় সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে?

বিএনপির সদস্য নবায়নের কাজ চলছে জানিয়ে, কারা দলের যুক্ত হতে পারবে সেটিও স্পষ্ট করেন দলটির এই নীতিনির্ধারণী সদস্য।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে আদালতের আদেশের কেনো বাস্তবায়ন হচ্ছে না সে প্রশ্নও তোলেন এই বিএনপি নেতা।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর