চীনে গ্রেট হলে মির্জা ফখরুল ও লি হংঝং এর বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:১০ পিএম

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

স্থানীয় সময় সোমবার (২৩ জুন) বেজিংয়ে গ্রেট হলে বিকেল চারটা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকামল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কিভাবে দৃঢ় করা যায়, দক্ষিণ এশিয় অঞ্চলের ভূ-রাজনীতি প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ‍্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বৈঠকের মধ‍্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা লাভ করবে বলে  আশাবাদ ব্যক্ত করে সিপিসি।

চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের একজন সদস্য জানান, বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।  বিএনপি মহাসচিবের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয় বলে জানান তিনি।

লি হংঝং চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্টান্ডিং কমিটির যে কয়জন ভাইস চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সর্ব শীর্ষে আছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপস’। এটি চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দপ্তরও।

বিকাল চারটায় গ্রেট হলে এসে পৌঁছালে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে ‘এয়ার চায়না’র ফ্লাইটে বেজিং পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এরপর তারা দুপুর দুইটা থেকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিএনপির প্রতিনিধি দলটি রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও পরিদর্শন করার কর্মসূচি রয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বিএনপি মহাসচিব ৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর