‘রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে গঠন করা হবে জুলাই বিপ্লবী ফোর্স’

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে প্রয়োজনে ‘জুলাই বিপ্লবী ফোর্স’ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর প্রতিবাদে রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। 

গোয়েন্দা সংস্থা বিরোধী দলকে দমন পীড়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে আদিব অভিযোগ করেন, বার বার জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের ওপর হামলা হলেও দোষীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি।

ছাত্র-জনতাকে দমিয়ে রাখার জন্য জুলাই বিরোধী শক্তি বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর