সারাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান সারজিস আলমের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

সারাদেশের মানুষকে গোপালগঞ্জের ছুটে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক দেশবাসীর কাছে সহায়তা চেয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন সারজিস আলম।

পোস্টে তিনি লেখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।’

তিনি আরো লেখেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

একাত্তর/আরএ
২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ গড়ার একটি ধাপ অতিবাহিত হয়েছে এবং দ্বিতীয় ধাপ অতিবাহিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
নিউইয়র্কে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. তাসনিম জারা হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন দলটির আরেক নেতা সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বরাদ্দ না করায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ ঝেরেছেন দলটির নেতা সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সরাসরিই বলেছেন, শাপলাই হতে হবে এনসিপির...
জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর