নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম

কক্সবাজারের চকরিয়ায় আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে এবং বাঁধা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২০ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করছি। যেখানে মতপ্রকাশের অধিকার থাকবে। কোনো বক্তব্য কারও বিরুদ্ধে গেলেও শালীনভাবে তার বিরোধিতা করবে। কিন্তু আমরা  দেখেছি অগণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাঁধা সৃষ্টি করা হচ্ছে।  সামনে যদি কেউ ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায় জনগণ আবারো রাজপথে নামবে।

তিনি বলেন, যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে ।

তিনি আরো বলেন, আমরা দেশে নায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এই বার্তা  আমরা বান্দরবানের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশকে  অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটা সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ-বিস্ফোরণ। মানুষের গণ-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।

বান্দরবান জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুক চাকমার সঞ্চালনায় পথ সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর