কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

আওয়ামী লীগ না থাকলে, বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, আমি জানি কেয়ামত পর্যন্ত জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। এটা শিওর।

উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র। এ সময়, জামায়াতের সাত দফা প্রসঙ্গে তিনি বলেন, এসব দফা-টফা এর সবই হচ্ছে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। আওয়ামী লীগ নাই, এ কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না। 

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, পাকিস্তানে আন্দোলন যখন হয় তখন ওরা বিরোধিতা করেছিল। আজ পর্যন্ত জামায়াত পাকিস্তানে কখনো আসন পায় নাই। জামায়াত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশে না। সে কারণে সাধারণ মানুষের ভাবনা যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়। 

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা হইলো? আর সকল রাজনৈতিক দল ব্যান কইরা কখনো রাজনীতি হয় নাকি? এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবে না, একাত্তরের রাজকাররা দেশ চালাইবো আর এটা আমরা মানবো? বাইচা থাকতে? অসম্ভব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লা প্রমুখ।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর