এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম

আবারও আলোচনায় এক-এগারো। প্রায় ১৮ বছর পর গত এক বছরে এই দুই শব্দকে ঘিরে আলোচনা হয়েছে হয়েছে বেশ কয়েকবার। এবার আলোচিত ‘এক-এগারোর’ পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! ২৩ মিনিটের মাথায় ওই পোস্টে তিনি সংযুক্ত করেন, তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না। 

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগের দিন উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট ঞিরে এখন আলোচনা-চর্চ্চা তুঙ্গে। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

তার এই পোস্টের নিচে তাইফুর রহমান নামে একজন মন্তব্য করেছেন, ১/১১ এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিলো আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান না। আপনি এক বাক্যে যদি এইরকম কথা বলেন তাহলে কিভাবে হবে বলুন? এর প্রতি-উত্তরে মাহফুজ লেখেন, দৃশ্যমান হচ্ছে, হবে। 

২০০৬ সালের শেষ দিকে দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে আবির্ভাব ঘটে এক-এগারোর। জারি হয় জরুরি অবস্থা। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।

এই সরকারের বিরুদ্ধে দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে ‘মাইনাস’ করার ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোকে টার্গেট করাসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

পরে অবশ্য এই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় বসে আওয়ামী লীগ। গুঞ্জন আছে, এক-এগারোর কুশীলবদের দায়মুক্তি দেওয়ার শর্তে ওই নির্বাচনে বিজয়ী করা হয় আওয়ামী লীগকে। এরপর দেশে ১৬ বছরের ফ্যাসিবাদ কায়েম করেছিল স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ। 

একাত্তর/এসি
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ।
দিনভর গুঞ্জনের পর অবশেষে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা বিচারের যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, সেই কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর