নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহফুজসহ তিন আলোচিত প্রার্থী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। একইভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।  

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। নির্বাচনের উত্তাপ যখন চরমে, মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের ভিড়, ঠিক তখনই কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন মাহফুজ আলমের ভাই, মাহবুব আলম। 

সাবেক মন্ত্রী ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেও শেষদিন মনোনয়নপত্র জমা দেননি। অসুস্থতার কারণে তিনি এবার ভোট করবেন না বলে গণমাধ্যমকে জানান। সম্প্রতি ১৮ দল নিয়ে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন তিনি।

পটুয়াখালী-১ আসনের প্রার্থী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও সাবেক মন্ত্রী জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও নির্বাচন থেকে সরে দাঁড়ান। শেষদিনেও তিনি মনোনয়ন জমা দেননি। 

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না এমন অভিযোগ এনে সরে দাঁড়ান রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, বর্তমানে আইন-শৃঙ্খলা যে অবস্থায় রয়েছে তাতে নির্বাচন করার মতো পরিবেশ এখনও হয়নি। 

এদিকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগও। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের যথেষ্ট ভালো পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত বলে জানান কাদের সিদ্দিকী। 

আরবিএস
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর