চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এই সময় রাস্তার দু'পাশে দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। 

জামায়াত আমির এক মাসের মধ্যেই জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী। 

এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সফল সার্জারির পর ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হন তিনি।

আরবিএস
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর