ফেসবুকে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:১১ এএম

ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও একই তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।

একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জানান, স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত।

রিজভী বলেন, তার স্বাক্ষরে বিএনপি দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর