ভোটের জন্য মাঠে নামতে হবে কিনা, ভাববো পূজার পর: গয়েশ্বর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা এ বিষয়ে বিএনপি শারদীয় দুর্গা পূজার পর ভাববে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে পূজা নির্বিঘ্নে শেষ করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়; নেতাকর্মীদের এমন কাজ না করারও আহবান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় তিনি বলেন, জনগণ ধানের শীষে ভোট দেবে, এজন্যই অনেকের গাত্রদাহ হচ্ছে। যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করছে, তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়। 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্র করে সব ষড়যন্ত্র প্রতিহত করতে সচেতন থাকার আহবান জানান। 

একই সঙ্গে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির চুপ থাকাই কী দুর্বলতা কিনা, তা বুঝতে হবে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদ লাভবান হবে। 

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর