নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জামায়াতে ইসলামীর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাবি জানিয়েছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেপ্তারের।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে করা সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তারা। সমালোচনা করেন মুসলিম বিশ্বের ইসরাইলি দালালি নিয়েও।

শুক্রবার যৌথভাবে বিক্ষোভ, সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এ সমাবেশ যোগ দিয়ে নেতারা বলেন, গণহত্যাকারী ইসরাইলের এখন প্রধান লক্ষ্যবস্তু গাজার নিরীহ নারী ও শিশুরা।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন মুসলিম বিশ্বের ইসরাইলি দালালির সমালোচনা করেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ফিলিস্তিন স্বাধীনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। দাবি জানান নেতানিয়াহুকে গ্রেপ্তারের।

অবিলম্বে ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিও জানান তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে কাকরাইল গিয়ে মিছিলটি শেষ হয়।

একাত্তর/আরএ
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর