গাজার দিকে একাকী ছুটে চলা ম্যারিনেটও আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম

গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরাইল।

আল জাজিরার খবরে বলা হয়েছে পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে আছেন ছয়জন ক্রু।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকারে মূল বহরে ছিল এমন ৪২টি নৌযানের অবস্থান দেখানো হচ্ছে। এর মধ্যে ম্যারিনেটের পাশেও ‘আটকানো’ লেখা। অর্থ্যাৎ, নৌযানটি এখন আর চলছে না।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে লাইভ ভিডিওতে দেখা যায়, ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি চলছে। তখনও নৌযানটি গাজার জলসীমা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ছিলো।

এর আগে ম্যারিনেটের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছিলো ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছিলো, সক্রিয় যুদ্ধ ক্ষেত্রে প্রবেশের ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।

আল জাজিরা জানিয়েছে, গত বুধবার রাত থেকেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রায় বাধা দেওয়া শুরু করেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা। ৪০টি দেশের পাঁচ’শর কাছাকাছি অধিকারকর্মীকে আটক করা হয়েছে।

দ্য ম্যারিনেটসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে। আটক করেছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে। গতকাল বৃহস্পতিবার তারা ৪৩টি নৌযান আটকে দেয়। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিলো ম্যারিনেট।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর