উপদেষ্টাদের ‌‘সেফ এক্সিট’ নিয়ে যা বললেন শারমিন এস মুরশিদ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি একাত্তরকে বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না। 

সোমবার (৬ অক্টোবর) এবিষয়ে উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে একাত্তরকে তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই। 

১৪  মাসে নিজের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে কতোটা সন্তুষ্ট, কিংবা নির্বাচনের পরিবেশ কতোটা তৈরি হলো জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। নির্বাচন কমিশন দক্ষ, আগামী পাঁচ মাস সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। 

এর আগে উপদেষ্টাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ, সেই সঙ্গে সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সঙ্গে কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। সেই সময় নাহিদ বলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছি। 

একাত্তর/এসি
ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ারে’ এক হাজার ২১৫ বর্গফুটের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর