লটারির পেছনে যেন ‘ভূত’ না থাকে, প্রধান উপদেষ্টাকে জামায়াত

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

নির্বাচন কমিশন (ইসি) এবং পুলিশ প্রশাসনের ৭০ থেকে ৮০ শতাংশ অফিসারই একটি দলের হয়ে কাজ করছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার দাবি, বেশির ভাগ প্রসিকিউটররা একটি বিশেষ দলের। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, তিনি (প্রধান উপদেষ্টা) নির্বাচনের আগে যেখানে যেখানে রদবদল করা দরকার তা লটারির মাধ্যমে করবেন। তবে, তাহেরের অনুরোধ লটারির পেছনে যেন কোনো ‘ভূত’ না থাকে। 

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শুরুতে রাষ্ট্রীয় সফরে দলগুলোকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তাহের। পরে জুলাই সনদ প্রসঙ্গে বলেন, সংস্কারগুলোর ওপর দলিল তৈরির জন্যে সবাই সই করেছি।

তিনি বলেন, এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন। আগামী নির্বাচনের আগেই আমরা এগুলো করতে বলেছি। একটি আদেশের মাধ্যমেই এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে বলেছি, প্রধান উপদেষ্টা একমত হয়েছেন। তবে প্রেসিডেন্ট নয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে বলেছি। একটা আদেশের মাধ্যমেই বৈধতা দিতে হবে এবং সেই বৈধতার নিয়েই গণভোট হবে।

গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। তাই আমরা বলেছি আগে গণভোট হতে হবে। 

‘জনগণের আবেগ’ দেখে জামায়াত গণভোটে রাজি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে তিনটি গণভোট হয়েছে। তার একটি নির্বাচনের ২১ দিন আগে এবং আরেকটি ৩৬ দিন আগে। সেদিক থেকে আমরা বলেছি গণভোট নভেম্বরের মধ্যেই হতে হবে।

নোট অব ডিসেন্টগুলো জটিলতা তৈরি করছে মন্তব্য করে তিনি বলেন, দুটি দল বলছে আমরা মানি না। দুই একটা দলের জন্য তো এমন হতে পারে না। এগুলো জটিলতা তৈরি করে।

তাহের জানান, প্রধান উপদেষ্টাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে বলেছি। দুই দিন আগে নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে। এ অবস্থা এখন হলে নির্বাচনের সময় কী হবে!

প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার কথা বলা হলেও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা করিনি জানিয়ে তাহের বলেন, সরকারের কয়েক জন উপদেষ্টার ব্যাপারে বলেছি, তারা আপনাকে ‘বিভ্রান্ত’ করে, ‘বিশেষ দলের’ হয়ে কাজ করে। তাদের বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার।  

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মানুষের জীবন, সম্মান ও সম্পদের ন্যূনতম নিরাপত্তা নেই। তবে শান্তিকামী...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর