এনসিপি সরকার গঠন করা পর্যন্ত সঙ্গে থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম

আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ এনসিপির সরকার গঠন পর্যন্ত সঙ্গে থাকবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখা এই সমন্বয় সভা আয়োজন করে।

দল থেকে পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে পাটওয়ারী বলেন, পদত্যাগের বিষয়টি গুজব, যারা গুজবের বিষয়টিকে প্রাধান্য দেয় তাদের বিরুদ্ধে সরকারের নীতিমালা করা উচিত। 

তিনি আরও বলেন, আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গেই থাকবো এবং এনসিপিকে সরকার গঠন পর্যন্ত ইনশাআল্লাহ নিয়েই ছাড়বো।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা শুনতে পাচ্ছি আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিলো, বর্তমান সরকারের সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্রের সবাই কিন্তু একই দুর্নীতির ধারাটা অব্যাহত রেখেছে।

তিনি যোগ করেন, বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো এসেছে, কোথায় ব্যর্থ হয়েছে সেটা নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত—কে কী করে, রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে। এই অপসাংবাদিকতা থেকে উনাদের বেরিয়ে আসা উচিত। আমরা দেখতে পেয়েছি, একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের কয়েকটি পত্রিকা ও টিভি চ্যানেল রয়েছে। ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং তাদের প্রতিও মানুষের অশ্রদ্ধা আসছে। 

সরকার গঠনের পর কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার গঠনের পর আবার জনগণের সঙ্গে থাকবো।’  

এর আগে গতকাল রাতে দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগ করেছেন।  

আরবিএস
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর