একটি তথাকথিত ইসলামী দল অপপ্রচারে নেমেছে: এ্যানি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

দেশে এখন রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি তথাকথিত ইসলামী দল অপপ্রচার ও অপব্যাখ্যায় নেমেছে। তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করছে।  

তিনি আরও বলেন, এরা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, তারা নিজেদের মতো করে বেহেশতের সার্টিফিকেট বিলি করছে। ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, অথচ ইসলাম কখনও বিভাজন বা ঘৃণার শিক্ষা দেয় না।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, আমরা এসব বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়তে চাই। এটাই আমাদের অঙ্গীকার। 

তিনি আরও বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।

আপনারা হতাশ হবেন না, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, বলেন তিনি।

সভায় জেলা ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিএনপির স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। আগামীর আন্দোলন ও নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।

আরবিএস
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর