জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামায়াত: শফিকুর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে না জামায়াতে ইসলামী। তবে জোট না হলেও সব ইসলাম-সমর্থক দলের ভোট এক বাক্সে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার, না হলে নির্বাচন বৈধতা পাবে না।

দুই দিনের সাংগঠনিক সফরে সিলেটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতারা কর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, জামায়াত প্রাথমিকভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে। কারও সঙ্গে জোট করবে না।

ডা. শফিকুর রহমান রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনও সম্ভাবনা নেই। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আদায় করা হবে।  অন্যথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

পি আর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি উল্লেখ করে জামায়াত আমির বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে আমার বিশ্বাস। পিআর পদ্ধতির নির্বাচনে জনসমর্থন সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, গণভোট না হলে এই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে না।

তিনি জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না  কারণ তারা নির্বাচনই চায়নি। দলটির নির্বাচন করার কোন অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

এআরএস
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর