তিন উপদেষ্টায় ভুল পথে সরকার, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা: ডা. তাহের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

তিন জন উপদেষ্টা সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন মন্তব্য তাদের অপসারণের দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার অভিযোগ, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে সরকার নিরপেক্ষতা হারিয়েছে।  

শুক্রবার (১৪ নভেম্বর) আট দলের যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এইসব অভিযোগ করেন। 

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা।

অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা জানিয়ে ডা. তাহের বলেন, এই সরকার একটি দলের প্রতি অনুগত। সরকার সেই দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেনভাবে একটি নির্বাচনে দিকে যাচ্ছে। তবে একটি সুষ্ঠু নির্বাচন না হলে দেশের জন্য গভীর অন্ধকার অপেক্ষা করছে।

সাংবাদিক সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। পুরো জাতি চেয়েছিলো গণভোট আলাদা হবে। একটি বড় দল এক সঙ্গে চেয়েছে। কারণ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে জনমত তাদের বিপক্ষে গেছে। জনমনে তাদের ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

সংস্কার কমিশন এক প্যাকেজে হ্যাঁ/না ভোটের সুপারিশ করেছে। কিন্তু সেখানে চারটি পয়েন্টে ভাগ করে দেওয়া হয়েছে। এতোগুলো বিষয় বিশ্লেষণ করে ভোট দেওয়া মানুষের জন্য কষ্টসাধ্য হবে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। বলেন, গণভোটে চারটি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয়। 

কোনো দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয় বলেও মন্তব্য করে তার আরও অভিযোগ, এটা সুস্পষ্টভাবে অপ্রচলিত ও অন্যায়ভাবে একটি দলের নোট অব ডিসেন্টকে একোমোডেট করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫৪ বছরে বাংলাদেশে শাসকের পরিবর্তন হয়েছে, শোষণের কোনো পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি বলেন, নেতৃত্বের ব্যর্থতাই এ জাতির সবচেয়ে বড় কলঙ্ক। একটি দল শুরু থেকেই সংস্কার চান না এমন মনোভাব পোষণ করে আসছে। আমরা বিশ্বাস করেছিলাম- ড. ইউনূস কোনো চাপের কাছে মাথা নত করবেন না। কিন্তু একটি দলের সঙ্গে ব্যাপক সমঝোতা করে জনগণের আকাঙ্খা আমলে না নিয়ে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর