রাজনীতিতে ধর্মের প্রভাব রাখলে রাজনীতির চেহারা বদলে যাবে: উপদেষ্টা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরিয়াহ আইন বাস্তবায়ন সম্ভব। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ধর্ম উপদেষ্টা বলেন, ৫৪ বছর পর আলেম-ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে আলেমদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরে হারিয়ে যাবেন। 

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান অনেকটা গায়ের জোড়ে পাশ করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, এটা শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক। 

এসময় ‘হিল্লা বিয়ে’ নারীর প্রতি অবমাননা মন্তব্য করে উপদেষ্টা বলেন, শরীয়তের অপব্যাখ্যা করে এই প্রথা চালু হয়েছে। 

সেমিনারে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা অংশ নেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর