খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, আসছে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য কাতার থেকে থেকে ঢাকায় আসছে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকের অনুমতি পেলে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরের মধ্যেই দোহা হয়ে লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডাক্তারসহ সঙ্গে থাকবেন ১৪ জন।

ডা. জাহিদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন সাইয়্যেদা শামেলা রহমান, আবু জাফর মো. জাহেদ হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মো সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুউদ্দিন আহমেদ, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শিকদার ইকবাল, সাইয়েদ সামিন মাহফুজ, মো. আবুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা সিকদার।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়।

তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন ডা. জাহিদ।

এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের একজন এবং চীনের ৪ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার আসেন।

গতকাল প্রধান উপদেষ্টাও তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।

একাত্তর/আরএ
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর