অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেকের ‘আমজনতার দল’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টা অনশনের পর অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। এছাড়াও, নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি দল। শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেকের নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে।

ইসি সচিব বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হবে। শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে। এই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম ছিল না।

দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন, তাদের দলের সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেয়া হয়নি।

এআরএস
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর