মালিকের দাবি হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত বাইক বেচে দিয়েছিলেন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন বলে আদালতকে বলেছেন গ্রেপ্তার মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।

রোববার (১৪ ডিসেম্বর) অনুমতি নিয়ে এভাবেই আদালতে রিমান্ড আবেদন শুনানিতে নিজের কথাগুলো বলছিলেন শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নান।

তিনি বলেন, এ হোন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলেন তিনি। তবে হাতে সমস্যা হওয়ায় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল। এজন্য বাসায় বাইকটি পড়েছিলো।
পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি তা বিক্রি করেন হান্নান। নামও পাল্টে দেয়ার কথা ছিলো। কিন্তু শোরুম কর্তৃপক্ষ দুই মাস আগে কল দিলেও অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারেননি হান্নান।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

ওই ঘটনায় মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে চার কারণ তুলে ধরে হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান। 

শুনানির সময় হান্নান বলেন, গ্রেপ্তার করার পর র‍্যাবকে শোরুমে নিয়ে যাচাইয়ের  অনুরোধ করলেও তারা সেখানে তাকে নিয়ে যায়নি। থানায় এসেও শোরুমে নিয়ে যেতে, আসল ঘটনা তদন্ত করতে বললেও তা করা হয়নি।

তবে মোটরসাইকেলের নম্বর পরীক্ষা করে এর মালিক হান্নানকে পাওয়া এবং  বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে বিভিন্ন সময়ে এই মোটরসাইকেলটি ব্যবহার হয়েছে জানিয়ে আরও তথ্য জানতে রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। 

এসময় হান্নানকে তদন্তে সহযোগিতা করতে বলে ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম তার তিন দিনের রিমান্ড আদেশ দেন। এসময় আদালতে হান্নানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর