পরিকল্পনা বাস্তবায়নে জনগণের শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে: তারেক রহমান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে আমাদেরকে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জনগণের দুর্বল রায় নিয়ে সরকার গঠন হলে অনেকগুলো কাজ করা সম্ভব নাও হতে পারে। আমরা দেশ গড়ার যে পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়নেরর জন্য অবশ্যই জনসমর্থন প্রয়োজন। সেজন্য আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামী দিনের ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী রায় পেতে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চান তারেক রহমান। বলেন, আগামী দিনে আমাদের শপথ হোক যে, আমরা যাতে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজটি আগামী সরকারের মাধ্যমে শুরু করতে পারি। এই কাজের কোনো শেষ নেই। তবে, শুরুটা ভালোভাবে করতে চাই।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ রেখে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে বিএনপি দলীয় কর্মসূচি নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করছে।

নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত সময়ে অনেককে অনেক অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।

রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তারেক বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে জনপ্রিয় সিদ্ধান্তই যে সবসময় সঠিক সিদ্ধান্ত হবে তা কিন্তু নয়। এ কারণে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে  বড় একটি কাজ। কারণ যানজটের কারণে প্রতিদিনই অর্থ, সময় ও শ্রম নষ্ট হচ্ছে। আর সে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি।

যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদেরকে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, প্রথমেই আমাদের সর্বশক্তি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে অনেক সমস্যা কমে আসবে; সঙ্গে বাকি কাজও শুরু করা যাবে।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময়ে সমাজের বিভিন্ন স্তরে অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটি পরিবর্তন করতে হবে।

পানি, যানজট, নারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দেয়ার কথা উল্লেখ করে তারেক বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। স্বাস্থ্যখাতে আরও ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে শিক্ষকদের প্রশিক্ষিত করা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের নামে নতুন হাসপাতাল বা ভবন নির্মাণে বছরের পর বছর লেগে যাচ্ছে। এ কারণে সুফল পেতে জনগণকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু বিএনপি পাবলিকুপ্রাইভেট হাসপাতাল অংশীদারত্ব নীতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দেশের জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারবে। এই নীতির আওতায় সরকারি হাসপাতালের অতিরিক্ত রোগীদের রাষ্ট্রীয় খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হবে।

বিএনপির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক,আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর