কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, নির্বাচন নিয়ে চীনের উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজনৗ সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতকালে তিনি বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা জাতীয় নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান চীনা রাষ্ট্রদূত। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

পরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই চীনা রাষ্ট্রদূত এসেছিলেন। 

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে সমবেদনা জানান। 

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবে—এমন প্রত্যাশার কথাও জানান চীনা রাষ্ট্রদূত।

এর আগে সকালে ঢাকা–১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন দিকনির্দেশনা দেন তারেক রহমান। এছাড়া বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকারের নেতা রাশেদ খানের সঙ্গে বৈঠক করছেন তিনি।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর