রংপুর সফরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে আসছেন সোমবার (১২ জানুয়ারি)। এদিন বেলা দুইটায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সড়কপথে দিনাজপুর যাবেন।

তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাসসের খবরে বলা হয়, তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সফল করার লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) রংপুর চেম্বার ভবনে রুদ্ধদ্বার বৈঠক করেন রংপুর বিভাগের ৩৩ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঐতিহাসিকভাবে পালন করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা মুখিয়ে আছি।’

গণিউল আজম জানান, চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। তিন সেখান থেকে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এই সফরে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহিদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়াও তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামছুজ্জামান সামু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেতার আগমনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন তারা।

একাত্তর/আরএ
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর