সিলেটে তারেক রহমানের মাজার জিয়ারত, চাইলেন দোয়া

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

দীর্ঘ ২২ বছর পর শ্বশুরবাড়ির এলাকা তথা সিলেটে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে করলেন হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহ: এর মাজার জিয়ারত। এসময় তাকে বরণে অপেক্ষমাণ ছিলেন সিলেটের লাখো কর্মী-সমর্থক। মাজার জিয়ারত শেষে সবার কাছে হাত তুলে চান দোয়াও। 

কারো কাছে তিনি দামান, কারো কাছে দুলাভাই। ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট ভ্রমণকে কেন্দ্র করে এমনই কিছু বিশেষণে বিশেষায়িত করলেন সিলেটের লোকজন।

সপরিবারে তারেক রহমান আসছেন হজরত শাহজালাল ও শাহ পরান রহ: এর মাজার জিয়ারতে। তাই এই নিরাপত্তা ও অপেক্ষা সাধারণ জনতার।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট আসেন তিনি। এসে প্রথমেই জিয়ারত করলেন হজরত শাহজালাল রহ: এর মাজার। যথারীতি, এখানেও ছিলো জনতার ভিড়।

জিয়ারত শেষে বাইরে বেরিয়ে সবার কাছে হাত তুলে দোয়া চান তারেক রহমান। পরে সেখান থেকে যান হজরত শাহ পরান রহ: এর মাজারে। 

পারিবারিক ঐহিত্যের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে এক সমাবেশে যোগ দিয়ে এই সিলেট থেকেই করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। এরপর ঢাকা ফেরার পথে একে একে সাতটি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর