পতিত স্বৈরাচারের পোশাকে কেউ ফিরতে চাইলে, প্রতিহত করা হবে: জামায়াত আমির

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

পতিত স্বৈরাচারের পোশাক পরে কেউ ফিরতে চাইলে, তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে আধিপত্যবাদ, ব্যাংক ডাকাত ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দশ দলীয় জোটকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে নিজ আসনে প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথমদিনে মিরপুরে এ জনসভার আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোট। 

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের শরিক দলের নেতারা যোগ দেন।

এসময় জোটের শীর্ষ নেতারা জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে জোটের ‘প্রধানমন্ত্রী’ বলে ঘোষণা দেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না। পতিত স্বৈরাচারের পোশাক পরে কেউ ফিরতে চাইলে, তাদের প্রতিহত করা হবে।  

গণভোটে হ্যাঁ ও দশ দলীয় জোটের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশে আধিপত্যবাদ, ব্যাংক ডাকাত ও চাঁদাবাজদের রুখে দেয়া হবে।

জামায়াতের আমির বলেন, কোনো কার্ড দেয়ার ওয়াদা করবে না জামায়াতে ইসলামী, ২ হাজার টাকা দিয়ে কিছুই হয় না। প্রত্যেকের জন্য ইনসাফের বাংলাদেশ গড়তে চাই আমরা।

কারও সমালোচনা করতে চান না উল্লেখ করে তিনি আরও বলেন, যারা নিজের দলের লোকজনকে সন্ত্রাস-চাঁদাবাজি থেকে বিরত রাখতে পারবে আগামীর বাংলাদেশ তারাই গড়বে। দোকান-গাড়ি-ফুটপাত সব জায়গায় চাঁদাবাজি হয়, সেটা আর হতে দেয়া হবে না। 

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। নির্বাচনে বিজয় কোনো পরিবারের হবে না।

আরবিএস
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর