তারেক রহমানের নির্বাচনী প্রচারণা ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

দিন থেকে মধ্যরাত, বিভাগ থেকে জেলা পেরিয়ে মফস্বল শহরে চলছে বিরতিহীনভাবে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। কোনোদিন পাঁচটি, কোনোদিন তারও অধিক জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান। লাখো মানুষকে শোনাচ্ছেন বাংলাদেশকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার বিশদ পরিকল্পনা। বক্তব্যের পাশাপাশি প্রচারণায়ও নিয়ে এসেছেন নতুনত্ব। বিরামহীন এই প্রচারণার আরও গল্প জানাচ্ছেন ফরহাদ ইবেন মালেক।

শুরুটা ২২ জানুয়ারি থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকে শুরু রাজনৈতিক নানা আয়োজন।

পথসভা নয়, একদিনে করেছেন টানা জনসভা। সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের সমাবেশ বিএনপি চেয়ারম্যান যখন নারায়ণগঞ্জ আসেন তখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে তিনটা। তারপরও থেমে থাকেনি তার প্রচারণা, মধ্যরাতেও জনসমাগম ছিলো চোখের পড়ার মতো। এমন প্রচারণায় তারেক রহমান ছিলেন উজ্জীবিত। ছকে বাঁধা কোনো ডায়াসে নয়, কর্ডলেস মাইকে পুরো মঞ্চ ঘুরে কর্মীদের সামনে তুলে রেখেছেন তার প্রস্তাবনা।

কোথাও মাঝ মাঠ থেকে তুলে এনেছিলেন কোনো মুসুল্লিকে কোথাও বা ভ্যানচালক। বস্তিবাসী থেকে শুরু করে প্রযুক্তিবিদ সকলের কথাই তারেক রহমান শুনেছেন মনোযোগ দিয়ে। দিন থেকে রাত কিংবা রাত থেকে ভোর পেরিয়ে গেলেও ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। নিরাপত্তা বলয় ভেঙে কর্মীদের সাথে হাত মেলানোর ঘটনা নতুন করে উজ্জীবিত করছে তৃণমূলকে।

নিজেকে আংকেল ডাকতে বারণ করার পাশাপাশি; নিজের মিমস নিয়ে নিজেই হাস্যরস করেন তারেক রহমান। এভাবেই সহজ সরল কথায় শুধু কর্মীদের মাঝে নয়, সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন নিজের নির্বাচনী ভাবনা।

চট্টগ্রামে সফরে তারেক রহমান অংশগ্রহণ করেছেন ছয়টি জনসভায়। সকাল এগারোটা থেকে শুরু করে মধ্যরাত তারপরও বিরতি নেই তার নির্বাচনী প্রচারণায়। কর্মীরা বলছেন প্রচারণার ক্ষেত্রে তারেক রহমান অনুসরণ করেছেন তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর