উসকানিতে পা না দেয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা আব্বাস

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

নির্বাচনী প্রচারণার উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের ঝগড়া-ফ্যাসাদে না জড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। একই সঙ্গে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড বা কথাবার্তায় পা না দিতেও তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম বজায় রাখার নির্দেশ দিয়ে মির্জা আব্বাস বলেন, কোনো উসকানিতেই দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নেতাকর্মীদের সতর্ক থাকার ওপর বিশেষ জোর দেন তিনি।

একাত্তর/আরএ
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ। বর্তমানে তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর