বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা ও ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি কয়েকটি ছবিও শেয়ার করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা লিখেছেন, আমাদের ব্যানার যেখানে যেখানে ছিলো, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙ্গানো আছে সেটা এলাকার মানুষ দেখছেন।

নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।

অন্যান্য দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন। অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি নির্বাচনী এলাকায় নিজের ব্যানার সরিয়ে ফেলার বিষয়ে ভোটার ও সংশ্লিষ্টদের দৃষ্টিও আকর্ষণ করেন।

একাত্তর/আরএ
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ঢাকা-৯ আসনে দুই আলোচিত নারী প্রার্থী রুমিন...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর