পছন্দের প্রতীক পেয়ে খুশি রুমিন ফারহানা ও তাসনিম জারা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ঢাকা-৯ আসনে দুই আলোচিত নারী প্রার্থী রুমিন ফারহানা ও তাসনিম জারার প্রতীক লাভ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরু হয়ে গেছে। বুধবার দেশজুড়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছেন রুমিন ফারহানা এবং চিকিৎসক ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা।

সমর্থকদের পছন্দের ‘হাঁস’ পেলেন রুমিন 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ পেয়েছেন রুমিন ফারহানা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে এই প্রতীক দেওয়া হয়।

এর আগে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে সমর্থকদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে রুমিন ‘হাঁস’ প্রতীক পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বুধবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি সহজেই এই প্রতীকটি পান।
প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা অভিযোগ করেন, গণসংযোগে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, পুরো বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের নজর এই আসনের দিকে থাকবে। আমি আশা করি প্রশাসন নিরপেক্ষ থেকে নির্বাচনকে কালিমামুক্ত রাখবে।

এই আসনে বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিলেও রুমিন ফারহানা এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় লড়াই জমার আভাস পাওয়া যাচ্ছে।

 ‘ফুটবল’ প্রতীকে উচ্ছ্বসিত তাসনিম জারা

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-৯ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে লড়তে যাওয়া তাসনিম জারার মনোনয়ন শুরুতে বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।

প্রতীক পাওয়ার পর তিনি বলেন, ভোটাররা প্রতীকের অপেক্ষায় ছিলেন। স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আমি বৃহস্পতিবার থেকে প্রচারে নামব। ঢাকার ১৩টি আসনে মোট ১৩৮ জন প্রার্থীর মধ্যে ১০ জন স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

ইসি তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবার ৫৬টিসহ মোট ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলা এবং অসংলগ্ন আচরণ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। এখন দেখার বিষয়, ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে এই আলোচিত প্রার্থীরা ভোটারদের কতটুকু আস্থা অর্জন করতে পারেন।

একাত্তর/এসি
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা ও ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
দলের সিদ্ধান্ত না মানার অভিযোগ এনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর