তারেক রহমানকে অভিনন্দন জানালো চীন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এই অভিনন্দন জানায়।

নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকেও অভিনন্দন জানানো হয়েছে।

চীনা দূতাবাস জানায়, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।

বৃহস্পতিবার সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।

বিএনপির এই বড়ো জয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ঐতিহাসিক এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রও। 

বিশ্বনেতাদের সেই অভিনন্দন বার্তার ধারাবাহিকতায় এবার চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হলো।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর