দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি: আমীর খসরু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

কোনো দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসরু জানান, বিজয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। 

তিনি আরও বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়, সামনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। শিষ্টাচার বজায় রেখে সংসদে আলোচনা হবে।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরা নিশ্চিত করায় তিনি হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর