আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিলো।

এনসিপির নবনির্বাচিত সদস্যরা আগামীতেও ফ্যাসিবাদী শক্তির বিচার ও সংস্কার প্রশ্নে কাজ করবে উল্লেখ করে তিনি নবনির্বাচিত সরকারের কাছে আওয়ামী ফ্যাসিবাদের কাউকে ছাড় না দেবার অনুরোধ জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের মন থেকে চিরতরে সরে গেছে। এবারের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সঙ্গে জাতীয় পার্টিকে চূড়ান্তভাবে প্রত্যাখান করেছে জনগণ।

আখতার বলেন, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলো। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় অনেক আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ -এর মাধ্যমে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীকে হারানো হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাবার আগেই মানুষের ওপর নির্যাতন শুরু করেছে।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর