সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ মার্চ) রাজধানীতে কূটনীতিকদের সম্মানে জামায়াত আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জামায়াত সব ধরনের চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করে। একইসঙ্গে সকল জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার এবং মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ জামায়াত। 

এসময়, বিরোধীদল হিসেবে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। 

আজ জামায়াত আমিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও জাতিসংঘ (ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএইচসিআর), আইওএম এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

আরবিএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর