শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

জুলাই অভ্যুত্থানে ১০ জনকে হত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন জানান। 

পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের শুনানি গ্রহণ করে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই, ২১ জুলাই এবং পাঁচ আগস্ট নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসব হামলায় আলাদা ঘটনায় মোট ১০ জন নিহত হন।

এই মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। আসামির তালিকায় তার পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। 

উল্লেখযোগ্য আসামিরা হলেন— শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) এবং তার ভাতিজা আজমেরী ওসমান। মামলায় মোট ১২ জনকে আসামি করে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

একাত্তর/এসি
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর