১১ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলের ডাক গণতান্ত্রিক ছাত্র জোটের

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামী ১১ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি, শিল্প ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্র জোটের পক্ষ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। 

তারা দাবি করেন, এই চুক্তির কারণে বাংলাদেশের কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

ছাত্র জোটের নেতাদের দাবি, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও পররাষ্ট্রনীতির ওপর মার্কিনিরা নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পাবে। এর ফলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক ফাঁদে ফেলা হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার দাবিতে আগামী ১১ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবেন জোটের নেতা-কর্মীরা। চুক্তিটি অবিলম্বে বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

সাংবাদিক সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিদেশ যাওয়ার বিষয়টি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর