ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

আপডেট : ০৬ মে ২০২৬, ১১:৪৫ এএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা ইন্তেকাল করেছেন। 

বুধবার (৬ মে) ভোর পাঁচটা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন।

মরহুমার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ময়মনসিংহ গুলকি বাড়ি এলাকায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও বিএনপি মহাসচিব। আলাদা শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া মরহুমার মৃত্যুতে আলাদাভাবে শোক জানিয়েছেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী। আরও শোক প্রকাশ করেছে বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম জেবুন নেসা একজন আদর্শ মা ও শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও সমাজ এক গুণী মানুষকে হারালো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের কিছু আচারণে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বিএনপি এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী। দলটি মনে করে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত...
দেশের মানচিত্রের মধ্যে যারা আছেন, তারা সবাই বাংলাদেশি। এখানে কেউ সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না। তবে ঐক্যবদ্ধ না থাকলে দুর্বল হয়ে যাবার আশঙ্কা রয়েছে। দেশের সংখ্যালঘুরা নিরাপদ জানিয়ে তিনি বলেন,...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর