গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজধানীর সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে একটি দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমেই কেবল গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোর শতভাগ সুফল প্রান্তিক মানুষের কাছে নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভায় কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’ নিশ্চিত করার ওপর জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। একই সঙ্গে দেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

একাত্তর/এসি
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে...
তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে...
আসন্ন জাতীয় বাজেটে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলতে যুগান্তকারী ও নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
মলিয়েরের কালজয়ী কমেডি অবলম্বনে সাড়া জাগানো প্রযোজনা ‘কঞ্জুস’ থেকে শুরু করে নিরীক্ষাধর্মী নাটক ‘সুন্দর’—নানা বৈচিত্র্যময় নাট্যভাষায় দেশের মঞ্চাঙ্গনকে গত সাড়ে চার দশক ধরে সমৃদ্ধ করে চলেছে লোক...
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর