রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সম্পর্ক নেই: বনমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সেটি সম্পূর্ণ তার নিজস্ব সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার।

শনিবার (২৫ জুলাই) সকালে ফেনীর একটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তিনি স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ নেই।

বক্তব্যে দেশের বর্তমান সামাজিক চিত্র তুলে ধরে মাদক ও কিশোর গ্যাং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমানে সমাজে একটি ব্যাধিতে রূপ নিয়েছে। এ জাতীয় সামাজিক সমস্যা মোকাবিলায় সরকার তরুণ সমাজকে খেলাধুলার দিকে আরও বেশি উদ্বুদ্ধ ও প্রসার ঘটানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

এছাড়া জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং একাধিক গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার পর দিল্লিভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের দীর্ঘদিনের আন্দোলন আনুষ্ঠানিকভাবে...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা আলোচনার পর অবশেষে তাদের বহুল আলোচিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর