১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলের তিন মাসের কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ১১–দলীয় ঐক্য। আগামী পাঁচ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়ে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর পল্টন ও মুক্তাঙ্গন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কর্মসূচির কথা জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তা হতে দেওয়া হবে না। আমাদের এখন মূল দাবি—চুলায় গ্যাস চাই, ঘরে ঘরে বিদ্যুৎ চাই। জনগণের এই ন্যায্য দাবি আদায় না হলে আন্দোলন আরও বেগবান করা হবে। সংসদে বসে মিথ্যা না বলার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। গত পাঁচ মাসে এই সরকারের পারফরম্যান্স মাইনাসে নেমে এসেছে। 

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল তাদের বিরোধীদের ওপর হামলা চালাচ্ছে, যা সাবেক ছাত্রলীগের দমনমূলক ব্যবস্থার কথাই মনে করিয়ে দেয়।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান রাশেদ প্রধান সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

কর্মসূচিতে ঘোষিত আগামী তিন মাসের লাগাতার কর্মসূচিগুলো হলো:

  • ৫ সেপ্টেম্বর: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ।
  • ১৯ সেপ্টেম্বর: সড়কপথে রংপুরে লংমার্চ ও পথসভা।
  • ১০ অক্টোবর: ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে সড়কযাত্রা।
  • ২৪ অক্টোবর: ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা।
  • ১৪ নভেম্বর: ঢাকায় সারাদেশের মানুষের অংশগ্রহণে মহাসমাবেশ।

জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই উল্লেখ করে আগামী দিনের আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

‎এদিকে কর্মসূচি শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রায় আসে জামায়াতে আমিরসহ ১১ দলের নেতাকর্মীরা। তবে ‎পুলিশের বাধায় তারা চলে যায়।  বর্তমানে সচিবালয়ে সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর