ইশতেহার বাস্তবায়নে কাজ করার ঘোষণা বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সরকারকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন দলের নতুন যুক্ত হওয়া চার স্থায়ী কমিটির সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দলকে আরও গতিশীল করে সরকারের হাত শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন তারা।

আরেক স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই অর্জন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে কাজ করার প্রত্যয় জানান তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন তার ছেলে তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিরোধীদের নানা আক্রমণাত্মক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যেও তারেক রহমান যে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তা জনগণের কাছে প্রশংসিত হচ্ছে।

স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক। দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালনে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় জানান তিনি।

বিএনপির পরিকল্পনা অনুযায়ী, কাউন্সিলের মাধ্যমে পুরো দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ রয়েছে। তবে তার আগেই দলের নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত পরিবর্তন এনে সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করার পথে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড।

আরবিএস
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর