ফ্যাসিস্টের নৈরাজ্য রুখতে রাজপথে নামছে এনসিপি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে এই কর্মসূচি শুরু হবে।

সোমবার এক সংবাদবার্তায় এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদবার্তায় উল্লেখ করা হয়, এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল উপস্থিত থাকবেন।

কর্মসূচির রুট সম্পর্কে জানানো হয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর ১০ নম্বর অতিক্রম করে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে। সংবাদবার্তায় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে দলটির যেকোনো নৈরাজ্য ঠেকাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।
যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য...
ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কথিত এক চীনা গুপ্তচরসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহ পরই নাটকীয়ভাবে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরে এসেছেন জেনসেন হুয়াং।...
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপে পৌঁছাবেন।...
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর উত্তেজিত...
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার নিখুঁত ও বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রোটিয়া পেসারদের তোপে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর